শিরোনাম

নেত্রকোনায় এবার ওসি-ইউএনও করোনায় আক্রান্ত

সংবাদদাতা, নেত্রকোনা : নেত্রকোনায় দুইজন চিকিৎসক সুস্থ হয়ে বাড়ি ফেরার পর এবার প্রশাসন ও পুলিশের দুই কর্মকর্তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত দু’জনই কেন্দুয়া উপজেলায় একজন পুলিশের ওসি ও আরেকজন সিভিল প্রশাসনের ইউএনও।
দুইজনই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে নিশ্চিত করেছেন নেত্রকোনার সিভিল সার্জন।
কেন্দুয়া উপজেলায় আক্রান্ত দুই কর্মকর্তাই করোনাকাল শুরু পর থেকে মাঠপর্যায়ে সচেতনা বৃদ্ধিতে দিনরাত কাজ করেছেন।
এই দুই কর্মকর্তা করোনা আক্রান্তের খবর প্রকাশের পর মঙ্গলবার সকাল থেকে পুরো কেন্দুয়ায় শুরু হয়েছে আতঙ্ক।
সোমবার রাতে নেত্রকোনা সিভিল সার্জনের ফেইসবুক পেইজের পোস্ট থেকে জানা যায়, জেলায় নতুন করে ১১ জন করোনা শনাক্ত হয়েছেন। কেন্দুয়া উপজেলার ইউএনও, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ জন স্বাস্থ্যকর্মী ও মজলিসপুর গ্রামের একজন।
আটপাড়া উপজেলায় একজন স্বাস্থ্যকর্মী। মদন উপজেলায় ডায়াগনস্টিক সেন্টারের মালিক এবং বারহাট্টা উপজেলায় স্টেশন রোডের বসবাসকারী তিনজন।
এ পর্যন্ত ১৭৩০টি নমুনা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি ল্যাবে পাঠানো হয়েছে। তার মধ্যে ১৪৪৮টির রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে জেলায় মোট আক্রান্তে সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ জনে।
সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম খান দেশ রূপান্তরকে জানান, ৮৫ জনের মধ্যে ৬ জন ডাক্তার, একজন ইউএনও, একজন ওসি, ৯ জন স্বাস্থ্যকর্মীসহ বাকি অধিকাংশই গার্মেন্টসকর্মী। যারা করোনাকালে মিরপুর, নারায়ণগঞ্জ, নরসিংদীসহ বিভিন্ন এলাকা থেকে এসেছে।
কেন্দুয়ার ওসি ও ইউএনও পারিবারিক হোম কোযারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত দ্ইু ডাক্তারসহ ২৭ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন বলে নিশ্চিত করেছেন তিনি।
এদিকে ৬ জন করোনা আক্রান্ত চিকিৎসকের মধ্যে পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত দুইজন ডা. আজাহারুল ইসলাম ও ডা. ধ্রুব সাহা রায় ২১ দিন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে থেকে শনিবার বাড়ি ফিরেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button