slider

নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

মেহেদী হাসান আকন্দ,নেত্রকোণা : নেত্রকোণা-মদন সড়কে যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার সন্তান। জেলার আটপাড়া উপজেলার মাটিকাটা এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী আজারুল ইসলাম নান্টু খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর ইউনিয়নের সাতগাঁ গ্রামের মৃত লুৎফর রহমান ছেলে এবং তার স্ত্রী নাইসা আক্তার। আজারুল ইসলাম নান্টু খালিয়াজুরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। নান্টু-নাইসা দম্পতি নেত্রকোণা পৌর শহরের নাগড়া এলাকায় বসবাস করতো।

স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে নান্টু তার স্ত্রী সন্তান নিয়ে মোটরসাইকেলে করে নিজ গ্রাম খালিয়াজুরীতে যাচ্ছিলেন। সকাল সাড়ে নয়টার দিকে মদন থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে সঘর্ষে মোটরসাইকেল আরোহী সকলেই রাস্তা থেকে ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস নান্টুকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত নান্টুর স্ত্রী নাইসা আক্তারসহ দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হলে বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধিন অবস্থায় তার তার নাইসা মৃতুবরণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button