slider

নেত্রকোণায় ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন

মেহেদী হাসান আকন্দ: নেত্রকোণায় ১০ দিনব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) নেত্রকোণার আয়োজনে জেলা শহরের কালেক্টরেট মাঠে শুভ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন করেন নেত্রকোণা জেলার সুযোগ্য জেলা প্রশাসক শাহেদ পারভেজ। উদ্বোধনের পর জেলার সুযোগ্য জেলা প্রশাসক শাহেদ পারভেজ অন্যান্য অতিথিদের নিয়ে সকল স্থল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সাথে কুশলাদি বিনিময় করেন।

জেলা প্রশাসক শাহেদ পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) নেত্রকোণা জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক মোঃ আক্রাম হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান অসিত সরকার সজল, দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, বিসিক আঞ্চলিক কার্যালয় ঢাকার আঞ্চলিক পরিচালকড. মোঃ আলমগীর হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম।

মেলায় বিভিন্ন ধরনের হস্ত ও কুটির শিল্প পণ্যের ৪৫ টি
স্টল রয়েছে। এতে বিভিন্ন ধরনের পোশাক, শাড়ী, লুঙ্গি, নকশিকাঁথা, তাঁত ও জামদানি শাড়ী, পাটজাত হস্তশিল্প, মধু, খাদ্যজাত সামগ্রীসহ হস্ত ও কুটির শিল্পজাত পণ্য পাওয়া যাচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০ পর্যন্ত চলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button