আন্তর্জাতিক সংবাদশিরোনাম

নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলার বিচার শুরু ১৭ মার্চ

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও আস্থাভঙ্গের তিন অভিযোগে বিচার শুরু হচ্ছে ১৭ মার্চ (মঙ্গলবার)। অভিযোগ প্রমাণিত হলে নেতানিয়াহু তিন থেকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) ইসরাইলি বিচার মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
২ মার্চ দেশটিতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের দু’সপ্তাহ পরেই এ বিচার শুরু হচ্ছে।
এর আগে দুর্নীতির পৃথক তিন অভিযোগে নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা দায়ের করেন দেশটির অ্যাটর্নি জেনারেল আবিচাই মানদেলবিলত।
১৭ মার্চ অনুষ্ঠিত জেরুসালেমের ডিস্ট্রিক্ট কোর্টে বিচারের শুনানিতে অংশ নেওয়ার জন্য নেতানিয়াহুকে নির্দেশনা দেওয়া হয়। তিন সদস্যের এক জুরি এক বিচারকাজ পরিচালনা করবেন।
মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর’র জানায়, নেতানিয়াহু হবেন প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে কোনও অপরাধের অভিযোগ আনা হবে। যদিও তিনটি দুর্নীতি মামলায় তিনি বেআইনি কিছু করেননি বলে দাবি করে আসছেন।
ইসরায়েলের আইন মন্ত্রণালয় জানিয়েছে, নেতানিয়াহুকে জেরুজালেমের ডিস্ট্রিক্ট কোর্টে তার বিরুদ্ধে অভিযোগের প্রথম শুনানিতে হাজির হতে হবে। তিন বিচারকের প্যানেলের এই শুনানি অনুষ্ঠিত হবে।
এই আইনি লড়াই ছাড়াও লিকুদ পার্টির নেতা নেতানিয়াহু ২ মার্চ প্রধানমন্ত্রীত্ব ধরে রাখতে নির্বাচনে লড়বেন। এর আগে এপ্রিল ও সেপ্টেম্বরে নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি তার দল। নেতানিয়াহু গত এক দশকে ধরে ক্ষমতায় আছেন এবং তিনিই দেশটির সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তিন সপ্তাহ আগে এই মামলাগুলো আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button