বিনোদন

নেটজুড়ে সারা-কার্তিকের রোমান্টিক মুহূর্ত

নবাবনন্দিনী সারা আলি খান ও কার্তিক আরিয়ানের সম্পর্ক নিয়ে বলিউডে বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছে। সারা প্রকাশ্যেই কার্তিকের সঙ্গে ডেট করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। জোর গুঞ্জন, তাঁদের ঘনিষ্ঠতা আরো জোরদার হচ্ছে। আর এখন হিমাচল প্রদেশের শিমলায় তাঁদের রোমান্টিক মুহূর্ত আলোচনার কেন্দ্রে।

নির্মাতা-প্রযোজক করণ জোহরের জনপ্রিয় ও বিতর্কিত টেলিভিশন শো ‘কফি উইথ করণ’-এ বাবা সাইফ আলি খানের সামনে সারা বলেছিলেন, কার্তিক আরিয়ান তাঁর ক্রাশ, একসঙ্গে কফি ডেটে যেতে রাজি। সেই থেকে তাঁদের প্রেম নিয়ে জল্পনার শুরু।

এর পরেই ঘোষণা আসে, লেখক-নির্মাতা ইমতিয়াজ আলির ‘লাভ আজকাল’ ছবির সিক্যুয়ালে জুটি বাঁধছেন সারা ও কার্তিক। একাধিক ভাগের শুটিংও করেছেন দুজন। এবার শিমলায় একসঙ্গে দেখা গেল দুজনকে। দিল্লি, মুম্বাই ও উদয়পুরের শুটিং শেষে এবারের শিডিউল শিমলায়।

শুটিংয়ের ফাঁকে মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন সারা ও কার্তিক। হিমাচলের ঐতিহ্যিক টুপি পরেছেন দুজনই। তাঁদের আনন্দময় মুহূর্তের ছবি এখন অন্তর্জালজুড়ে।

View image on TwitterView image on Twitter
  and at Tapri Kinnaur Himachal Pradesh ??❤
 See Team Sara Ali Khan’s other Tweets
 একটি ছবিতে দেখা যাচ্ছে, হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন সারা ও কার্তিক। কার্তিককে বাহুবন্ধনে রেখেছেন সারা। হাসিমুখে চা বা কফি পান করছেন কার্তিক। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, পাথরের ওপর বসে পাহাড় থেকে গড়িয়ে নামা জলের সৌন্দর্য উপভোগ করছেন সারা। পাশেই রোমান্টিক মুডে দাঁড়ানো কার্তিক।
Team Sara Ali Khan@team_saraakhan
 See Team Sara Ali Khan’s other Tweets
 গেল পবিত্র ঈদুল ফিতরে মুখ লুকিয়ে একসঙ্গে শহর ঘুরে বেরিয়েছিলেন নবাবজাদি সারা আলি খান ও কার্তিক আরিয়ান। একটি মসজিদ পরিদর্শনে যান এ যুগল। দুজনের মুখই ঢাকা ছিল। অন্তর্জালে তাঁদের হাস্যোজ্জ্বল ছবি ফাঁস করেছিলেন পাপারাজ্জিরা। গতকালও শিমলায় তাঁদের মুখ ঢাকা অবস্থায় দেখা যায়।

গত মাসের শেষের দিকে সারা আলি খান ও কার্তিক আরিয়ানকে গাড়ির ভেতর হাতে হাত ধরে ঘনিষ্ঠ সময় কাটাতে দেখা যায়। ঠিক সেই মুহূর্তে আলোকচিত্রীরা ক্যামেরা তাক করলে হাত দিয়ে নিজের মুখ লুকাতে দেখা যায় নবাবনন্দিনীকে।

ইমতিয়াজ আলি পরিচালিত ‘লাভ আজকাল’ ছবির সিক্যুয়ালে জুটি বেঁধেছেন সারা ও কার্তিক। ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে এ ছবি। এ ছবির প্রথম কিস্তি মুক্তি পায় ২০০৯ সালে, যেখানে প্রধান চরিত্রে ছিলেন সারার বাবা সাইফ আলি খান ও দীপিকা পাড়ুকোন। সূত্র : বলিউড বাবল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button