তপন দাস, নীলফামারী: নীলফামারীতে আগামী সোমবার (২৩ জুন) দুপুর ২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম,শায়েখ চরমোনাই এর সমাবেশ সফল করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ,নীলফামারী জেলা শাখা কার্যালয়ে প্রিন্ট,ইলেক্ট্রনিক ও প্রচার মিডিয়ার সাংবাদিকদের সাথে দলের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইয়াছিন আলী বলেন,প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার,সংখ্যানুপাতিক(পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে জনসভা। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম ছাড়াও কেন্দ্রীয় ও জেলা, উপজেলার বিভিন্ন নেতাকর্মী উপস্থিত থাকবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ, নীলফামারী জেলা শাখার সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আসাদুজ্জামান বিল্পব,ইসলামী আন্দোলন বাংলাদেশ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অ্যাডভোকেট এম.হাছিবুল ইসলাম,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি ও গবেষণা সম্পাদক মাওলানা মুহাম্মদ আনিছুর রহমান সহ অনেকে।
Related Articles
Check Also
Close
-
মাতৃভূমি হার্ট কেয়ারের বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আলোচনা সভাSeptember 29, 2025