sliderস্থানিয়

নীলফামারীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) জনসংযোগ

তপন দাস, নীলফামারী: নীলফামারীর ছয়টি উপজেলার ন্যায় জলঢাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে বিচার, সংস্কার ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৬ মে জলঢাকা উপজেলার জিরোপয়েন্ট মোড়ে অনুষ্ঠিত এক পথসভায় সারজিস আলম বলেন, “খুনি হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারের ওপর মায়ের বুক খালি করেছে। ওই খুনির বিচার বাংলাদেশে হওয়া উচিত। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার যেন দায়িত্ব হস্তান্তরের চিন্তা না করে।” তিনি আরও বলেন, “বর্তমান সরকার কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নয়, তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধিত্ব করছে এবং রাজনৈতিক দলগুলোর পরামর্শক্রমেই তারা সরকারের অংশ হয়েছে।” নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম বলেন, “শুধু দ্রুত নির্বাচন নয়, প্রয়োজন সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন। এজন্য বিচার ও সংস্কারসহ সামগ্রিক প্রক্রিয়া সম্পন্ন করে তবেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।”

এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব ও আবু সাঈদ লিওনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই কর্মসূচির মাধ্যমে এনসিপি জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং বিচার ও সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরতে চেয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button