
তপন দাস, নীলফামারী: নীলফামারীতে ৫৪২টি সিম, ৬ মোবাইল ফোন সহ ৩ জনকে গ্রেপ্তার করছে জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম, জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আক্তার হোসেন এর নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন, সৈয়দপুর পৌরসভাস্থ ০৫ নং ওয়ার্ডের অন্তর্গত পাঁচমাথা সংলগ্ন তামান্না সিনেমা হলের সামনে ফাঁকা জায়গায় এজাহার নামীয় ও অজ্ঞাতনামা আসামীগণ ভিন্ন থানা এলাকা হতে এসে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা সহ অ্যাপস এর মাধ্যমে তাদের সহযোগী আসামীদের সহায়তায় বিভিন্ন সহজ-সরল মানুষের নামে রেজিস্ট্রেশনকৃত সিম আসামীগণ নিজের সিম হিসাবে ব্যবহার করে সাধারন মানুষের মোবাইল নম্বর হ্যাক করে তাদের মোবাইল হতে বিকাশ ও নগদ অ্যাপস সহ অন্যান্য অ্যাপস এর মাধ্যমে প্রতারনামূলক ভাবে টাকা আত্মসাৎ করছিলো। ডিবি টিম ইনচার্জ তাৎক্ষনিকভাবে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে রাতে ডিবি টিম ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করে।
গ্রেফতারকৃত আসামীগণ অভিযান পরিচালনা করা কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দিগ্বিদিক ছুটা ছুটি করা কালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ধৃত আসামীরা হলো মামুন (২২), মুরাদ ইসলাম (২৩), ইউনুস নবী সোহেল (২১) কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময়ে বিধি মোতাবেক সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত প্রতারণার কাজে ব্যবহৃত আলামত (মোবাইল ফোন ও সিম কার্ড) জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সৈয়দপুর থানার মামলা রুজু করা হয়েছে।




