Uncategorized

নিয়ামতপুর সরকারী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নিয়ামতপুর সরকারী কলেজের ২০২১ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৯ নভেম্বর সোমবার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে এ বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মমতাজ হোসেন মন্ডলের সভাপতিত্বে ও প্রভাষক (ভূগোল) ফয়সাল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম, নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও অত্র কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আবেদ হোসেন মিলন, বীর মুক্তিযোদ্ধা ও অত্র কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য বিমল প্রামানিক, বীর মুক্তিযোদ্ধা ও অত্র কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মাহবুব হোসেন টুনু, বামইন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী আশরাফুল ইসলাম, গোলাম মোস্তফা, অধ্যাপক সেফালী বেগম, মালেকা বেগম, সাদিকুর রহমান, আইজুল হক, মোহসিন রেজা মোদাচ্ছের হোসেন, হুমায়ন আবেদীন চৌধুরী, নজরুল ইসলাম (কম্পিউটার), প্রমুখ।
পূর্বে একই মঞ্চে এইচএসসি পরীক্ষার্থী মেপন্ডিতকে প্রবেশপত্র দিয়ে প্রবেশপত্র বিতরণের উদ্বোধন করা হয় সাথে সাথে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button