Uncategorized

নিয়ামতপুর উপজেলা ভূমি অফিস দুর্নীতি, দালাল ও ঘুষ মুক্ত করার উদ্যোগ

জনি আহমেদ,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলা ভূমি অফিসকে দুর্নীতি ও ঘুষ মুক্ত করতে নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মনজুরুল আলম নানা উদ্যোগ গ্রহণ করেছেন। জমির নামজারিসহ যেকোনো বিষয়ে দালাল কিংবা অন্য কোনো মধ্যস্থতাকারীর সহায়তা না নেওয়া এবং সরকারি ফি’র অতিরিক্ত কোনো অর্থ কাউকে না দিতে পরামর্শ দিয়েছেন। ইতোমধ্যে তিনি ভূমি অফিসের সকল কর্মচারীদের বিষয়টি অবহিত করেছেন। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলার সাধারণ মানুষ।
সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম জানান, জমির নামজারীর ক্ষেত্রে সরকার নির্ধারিত কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারী ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন ফি ১০০০ টাকা এবং মিউটেশন খতিয়ান ফি ১০০ টাকাসহ সর্বমোট ১১৭০ টাকা। উপজেলা ভূমি অফিসে সেবা নিতে এসে কেউ অযথা হয়রানী বা অতিরিক্ত অর্থ দাবি করলে সাধারণ মানুষকে সরাসরি তার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তিনি। আমার অফিস সবার জন্য উন্মুক্ত, এখানে এসে সবাই যেন তার পাপ্য সেবা যথাযথভাবে পায় সে ব্যাপারে আমি সর্বোচ্চ চেষ্টা করব।
তিনি আরও জানান, ঘুষ প্রদানকারী এবং ঘুষ গ্রহণকারী দুজনই সমান দণ্ডনীয় অপরাধে অপরাধী। তিনি নিয়ামতপুর উপজেলা ভূমি অফিসকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
ভূমি অফিসে সেবা নিতে আসা জনসাধারণের সঙ্গে আলাপ করে ও বিভিন্নভাবে খোঁজ নিয়ে জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মনজুরুল আলম নিয়ামতপুরে যোগদানের পর থেকেই ভূমি সেবা সহজীকরণে নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছেন। অফিসে ঘুষ, দুর্নীতি ও হয়রানি মুক্ত করার জন্য নিয়েছেন নানা পদক্ষেপ। তাৎক্ষণিকভাবে সেবা নিতে আসাদের সেবা প্রদান করে নির্মূল করেছেন জনভোগান্তি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button