slider

নিয়ামতপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জনসহ ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জনসহ ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
এদের মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের উপলক্ষে মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নিয়ামতপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬জনের মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন, নওগাঁ জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও রাজশাহী বিশ^বিদ্যালয়ের তুখোর ছাত্রনেতা আলহাজ¦ আবেদ হোসেন মিলন, নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ, সহ-সভাপতি বাবু ঈশ^র চন্দ্র বর্মন, সহ-সভাপতি ফরিদ আহম্মেদ এবং নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।

চেয়ারম্যান পদে ৬ জনের মধ্যে ত্রুটি থাকায় সোহরাব হোসেনের মনোনয়ন বাতিল হয়েছে।
এছাড়া ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়নপত্র বৈধ হয়েছে ৫ জনের মধ্যে ৩ জনের। তারা হলেন, উপজেলা তৌফিক চৌধুরী, আফজাল হোসেন এবং তুষিত কুমার সরকার।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জনের মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রায়হান কবির রাজু, ও রেজাউল করিমের মনোনয়ন বাতিল হয়েছে।
এছাড়া ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে মনোনয়ন বৈধ হয়েছেন ৪ জনের মধ্যে ৪ জনই। তারা হলেন উপজেলা মহিলা লীগের সভাপতি মোসাঃ নাদিরা বেগম, নাজমিন আক্তার, ফাতেমাতুজ্জোহরা ও স্বপ্না রানী।
ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়ে ছিলেন। ৪ জনের মনোনয়ন বৈধ হয়েছে।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে আগামী ২১ মে নিয়ামতপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপজেলার ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ১১ হাজার ৭শ ৭৫, এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪ হাজার ৫শ ৯৮ এবং মহিলা ভোটার ১ লক্ষ ৭ হাজার ১শ ৭৭। হাজিনগর ইউনিয়নে মোট ভোটার ২৩ হাজার ৬শ ৯ এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৮শ ২৭, মহিলা ভোটার ১১ হাজার ৭শ ৮২, চন্দননগর ইউনিয়নে মোট ভোটার ২২ হাজার ৫শ ৪৫ এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ২শ ২০, মহিলা ভোটার ১১ হাজার ৩শ ২৫, ভাবিচা ইউনিয়নে মোট ভোটার ২৮ হাজার ৬শ ৪৫ এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৫৭, মহিলা ভোটার ১৪ হাজার ৫শ ৮৮, নিয়ামতপুর সদর ইউনিয়নের মোট ভোটার ২২ হাজার ৯শ ৮০ এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ১শ ৩৬, মহিলা ভোটার ১১ হাজার ৮শ ৪৪, রসুলপুর ইউনিয়নে মোট ভোটার ৩০ হাজার ৮শ ৬৬ এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৬শ ৪৯, মহিলা ভোটার ১৫ হাজার ২শ ১৭, পাড়ইল ইউনিয়নে মোট ভোটার ২৬ হাজার ৭শ ৪৭ এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৬, মহিলা ভোটার ১৩ হাজার ৭শ ৪১, শ্রীমন্তপুর ইউনিয়নে মোট ভোটার ২৬ হাজার ৪শ ৯৮ এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৯শ ৪৭, মহিলা ভোটার ১৩ হাজার ৫শ ৫১ এবং বাহাদুরপুর ইউনিয়নে মোট ভোটার ২৯ হাজার ৮শ ৮৫ এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৭শ ৫৬, মহিলা ভোটার ১৫ হাজার ১শ ২৯জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button