slider

নিয়ামতপুরে ভ্রাম্যমান আদালতে ক্লিনিকে জরিমানা

নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারায় ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে । মঙ্গলবার (১২ মার্চ) দুপুুরে নিয়ামতপুর সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, নিয়ামতপুর সদর বাাজারে অনুমোদনহীন ল্যাব, পরীক্ষা কেন্দ্র, অব্যবস্থাপনার দায়ে শোভা ডায়গনস্টিক সেন্টার ১০ হাজার টাকা, দারুস সালাম ক্লিনিক ৩ হাজার টাকা ও স্কয়ার ক্লিনিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: জয়ন্ত। এ সময় নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, থানার এএসআই নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button