slider
নিয়ামতপুরে বিষপানে গৃহবধৃর আত্মহত্যা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে বিষপানে আলোমতি (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ১ অক্টোবর শনিবার সকাল ৯টায় উপজেলার পাড়ইল ইউনিয়নের সাতঘরা গ্রামে এই ঘটনা ঘটে। আলোমতি পাড়ইল ইউনিয়নের সাতঘরা গ্রামের রবিদাসপাড়ার নয়ন রবিদাসের স্ত্রী।
বিয়ের পর থেকে আলোমতি ও স্বামী নয়র রবিদাসের সাথে বাকবিতন্ডা লেগেই থাকতো। ১ অক্টোবর শনিবার সকাল ৯টায় অভিমান করে সবার অজান্তে আলোমতি বিষপান করলে পরিবারের লোকজন তাকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে সে মারা যায়।
নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ির লোকজনের অজান্তে আলোমতি বিষপান করে। সম্ভবত পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা। আলোমতির লাশ তার স্বামীর বাড়ীতে রয়েছে।




