slider

নিয়ামতপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

শুক্রবার সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তাবক অর্পন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন প্রতিপাদ্যকে সামনে নিয়ে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) লিজা আক্তার বিথির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, থানার অফিসার ইনর্চাজ আসাদুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আছয়াদুল্লাহ, আইসিটি কর্মকর্তা রাসেল রানা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সক্ট্রাক্টর তমা চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button