নিয়ামতপুরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণে গ্রেপ্তার কিশোর

গোলাম রাব্বানী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার একটি গ্রামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের শিকার হয়। এ ঘটনার মামলায় পর এক কিশোরকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানার পুলিশ। আজ বুধবার সকালে ভুক্তভোগীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে ওই কিশোরকে থানায় নিয়ে আসা হয়।
এজাহার সূত্রে জানা যায়,মঙ্গলবার বিকেলে ওই শিশুকে বরই খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ করে কিশোর। এ ঘটনার পর অসুস্থ হয়ে পড়ে ওই শিশুটি। পরে তাকে উপজেলা সদরের হাসপাতালে নেওয়া হলে শিশুটিকে রাজশাহী মেডিকেলে পাঠান চিকিৎসকেরা।
ভুক্তভোগীর মা বলেন, কিশোর আমাদের প্রতিবেশী। আগে থেকেই বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আমার ৫ বছরের মেয়ে বাড়ি আসলে তাকে রক্তাক্ত অবস্থায় দেখি। মেয়েকে জিজ্ঞেস করলে কোনো কথা না বলেই অজ্ঞান হয়ে যায়।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নারী ও শিশু আইনে মামলা হয়েছে। ওই কিশোরকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে।




