slider

নিয়ামতপুরে ডাসকোর উদ্যোগে নাগরিক অধিকার নিয়ে নির্বাচিত প্রতিনিধিদের সাথে সংলাপ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের আয়োজন হেকস- ইপার’র সহযোগিতায় সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে নাগরিক অধিকার ও দাবি-দাওয়া নিয়ে নির্বাচিত প্রতিনিধিদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়। ২৬ অক্টোবর বুধবার বেলা ১১টায় উপজেলার ভাবিচা ইউনিয়ন পরিষদে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের ভাবিচা ইউপি সদস্য তুশিত কুমার সরকারের সভাপতিত্ব ও ডাসকো ফাউন্ডেশনের সিডিও প্রদীপ বর্মনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ ওবাইদুল হক।
উক্ত সংলাপ অনুষ্ঠানে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য প্রদান ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহন করেন অত্র ইউপি সদস্য আব্দুর রশিদ, নূরুজ্জামান তালুকদার, শেফাল চন্দ্র বর্মন, মামুনুর রশীদ, মেহেদী হাসান মামুন, মতিজান বেগম, চানভানু বেগম, আঞ্জুয়ারা বেগম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাবিচা মাদ্রাসার শিক্ষক আমিনুল ইসলাম, ভবানীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা আকতার, রনসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ঝর্ণা রানী, পল্লী চিকিৎসক শ্যামল কৃষ্ণ রায়, রফিকুল ইসলাম, মান্নান হোসেন, রিভাইভ প্রকল্পের সিডিও রুবিয়া খাতুন, আফরুজা খাতুন, আলফা বেগম, জাহাঙ্গীর আলম, জয়দেব চন্দ্র ও নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিগণ প্রতিশ্রুত কার্যক্রম সঠিকভাবে ও সঠিক সময়ে ও কর্ম এলাকার আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিতকরনের উপর গুরুত্ব আরোপ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button