নিয়ামতপুরে জাতীয় শ্রমিকলীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও জাতীয় শ্রমিকলীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিক যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১২ অক্টোবর বুধবার বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় শ্রমিকলীগ নিয়ামতপুর উপজেলা শাখার সহ-সভাপতি আনন্দ কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী যোগ দেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
জাতীয় শ্রমিকলীগ নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ্ওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি ঈশ^র চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ও নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ¦ আবেদ হোসেন মিলন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সহ-দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন,।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু, উপজেলা শ্রমিকলীগের তথ্য, সাহিত্য ও গবেষণা সম্পাদক মোখলেছুর রহমান প্রমূখ।



