নিয়ামতপুরে জাতীয় ভোটার দিবস পালন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে জাতীয় ভোটার দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বৃহস্পতিবার ২ মার্চ সকাল ৯টায় বর্নাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। ভোটার দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো”।
র্যালিটি উপজেলা পরিষদের মেইন গেট থেকে শুরু করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাকেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ পারভেজ মোশারফ ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস, অফিসার ইন চার্জ মাইদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোশাদ্দেকুর রহমান, উপজেলা আইসিটি অফিসার রাসেল রানা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, ডিষ্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) নাজমুল ইসলাম প্রমূখ।
জাতীয় ভোটার দিবসে যারা নতুন ভোটার হয়েছেন তাদেরকে উপজেলা নির্বাচন অফিসারের পক্ষ হতে একটি করে বনজ ও ফলজ গাছ উপহার দেয়া হয়।


