Uncategorized

নিয়ামতপুরে কাব স্কাউট ইউনিট লিডারের বেসিক কোর্সের উদ্বোধন

জনি আহমেদ,নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে কাব স্কাউট ইউনিট লিডারের ৬১৭তম বেসিক কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ২৩ ফেব্রুয়ারী বুধবার বেলা ১০টায় নিয়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ বেসিক কোর্সের উদ্বোধন করা হয়।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের পরিচালনায় ও কাব স্কাউট নিয়ামতপুর উপজেলার কাব লিডার আনোয়ার হোসেন তোতার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, স্কাউটস নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সামসুদ্দিন আহমেদ, নিয়ামতপুর সরকারী বহুুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুশান্ত কুমার হাজরা, নিয়ামতপুর আলিম মাদ্রাসার ক্রীড়া শিক্ষক দেলোয়ার হোসেন প্রমুখ। কাব স্কাউট ইউনিট লিডারের ৬১৭তম বেসিক কোর্স চলবে ২৩ ফেব্রুয়ারী থেকে ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button