নিয়ামতপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও পালিত হলো ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিবসটি উপলে সোমবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নবনির্মত উপজেলা কমপ্লেক্স ভবনের হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আইয়ুব হোসাইন মন্ডল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম, অফিসার ইন চার্জ আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির ডিপুটি জেনারেল ম্যানজার মোসাদ্দেকুর রহমান,উপজেলা ভেটেনারি কর্মকর্তা ডাক্তার আরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ ইকবাল, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সুবাস সরকার, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র প্রামানিক, উপজেলা প্রেস কাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, ডিষ্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) নাজমুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ।




