sliderস্থানিয়

নিয়ামতপুরে আলীগের ইউনিয়ন সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যানকে পুলিশে দিলেন ছাত্রদল

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ আওয়ামীলীগ নেতাকে পুলিশে দিলেন ছাত্রলের কর্মীরা। ৩০ এপ্রিল বুধবার বেলা ১১টায় নিয়ামতপুর উপজেলা পরিষদ চত্ত্বরে এ ঘটনা ঘটে।

পুলিশে দেওয়া আওয়ামীলীগ নেতার নাম সৈয়দ মুজিব গ্যান্দা। তিনি জেলার নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
পুলিশে দেওয়ার আগে ছাত্রদলের নেতা-কর্মীরা সৈয়দ মুজিব গ্যান্দাকে উপজেলা পরিষদ চত্ত্বরে
ঘিরে ধরে। পরে তাকে ধরে জোরপূর্বক থানায় নিয়ে এসে পুলিশে সোর্পদ করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর নিয়ামতপুরে উপজেলার পাড়ইল ইউনিয়নের বীরজোয়ান গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে ও যুবদল নেতা মেহেদী হাসান বাদি হয়ে নাশকতার অভিযোগ এনে একটি মামলা করেন। ওই মামলায় ৩৭ জন নামধারী ও অজ্ঞাত নামা আরো ২শ জনকে আসামি করা হয়। ওই মামলার অজ্ঞাত আসামি হিসেবে সৈয়দ মুজিব গ্যান্দাকে আটক দেখানো হয়।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, সৈয়দ মুজিব গ্যান্দা নাশকতা ও বিস্ফোরক আইনে মামলায় অজ্ঞাতনামা আসামী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button