slider

নিয়ামতপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আশ্রয়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে আশ্রয় এনসিওর প্রকল্পের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত নিয়ামতপুর উপজেলার একরামুলশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রর উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আশ্রয় উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আশ্রয় এনসিওর প্রকল্প নিয়ামতপুর উপজলার উপজেলা ম্যানেজার জনাব মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশ্রয় এনসিওর প্রকল্পের, প্রকল্প ব্যবস্থাপক জনাব মোঃ সেলিম উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আশ্রয় এনসিওর প্রকল্পের ফাইনান্স এন্ড এডমিন অফিসার জনাব মোঃ দেলোয়ার হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেশাদ বানু, সহকারী শিক্ষক বিলকিস পারভীন, হাসিনা বেগম, নূরুল হক, আল-আমিন, আশ্রয় এনসিওর প্রকল্পের এডুকেশন অর্গানাইজার শান্তি হাসদা, ময়না রানী, অনন্যা রানী, আয়েশা খাতুন সহ এসএমসি ও ইডিসি কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ এবং অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button