slider

নিয়ামতপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আলোচনা সভা ও মেলা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ সারা বিশে^র ন্যায় নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও মেলার আয়োজন করা হয়।
২৮ সেপ্টেম্বর বুধবার বেলা ১০টায় বেসরকারী সংস্থা ডাসকো ফাউন্ডেশন দিন ব্যাপি এ মেলার আয়োজন করেন এবং নেট্্জ বাংলাদেশ সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
ডাসকো ফাউন্ডেশন প্রসপেক্ট প্রজেক্টের উপজেলা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোসাঃ আমেনা বেগম।
একই সাথে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জৈৗষ্ঠ কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জস্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যেগে কেক কাটা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button