নিয়ামতপুরে আওয়ামী যুবলীগের সভা অনুষ্ঠিত

জনি আহমেদ,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলা আওয়ামী যুবলীগের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(০৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ের তৃতীয় তলার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জমশেদ আলী সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মোতালেব হোসেন বাবরের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শিমুল, নিয়ামতপুর উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক নিতাই, সাংগঠনিক সম্পাদক, আনোয়ার হোসেন, সোনাতন টুডু, দপ্তর সম্পাদক সঞ্জিত কুমার, অর্থ সম্পাদক মোরশেদ আলম মিঠু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুক্তার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক সালেহ আহমেদ তারেক,মহিলা বিষয়ক সম্পাদিকা সাজেমা আক্তার সাবা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মাহবুবুল ইসলাম মাহমুদ, হাজিনগর, সাবেক ছাত্রলীগের আহ্বায়ক মাহাদি হাসান পায়েল, সাধারণ সম্পাদক ময়েন উদ্দিন জুয়েল, রসুলপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,সহ যুবলীগের সর্বস্তরের নেতাকর্মী বিন্দু ।




