খেলা

নিয়ম না মেনে সস্ত্রীক হোটেলে থেকে শাস্তির মুখে ভারতীয় ক্রিকেটার

দ্বাদশ বিশ্বকাপে ১৫ দিনের জন্য স্ত্রী ও গার্লফেন্ড বা পরিবারকে নিজেদের সঙ্গে হোটেলে রাখার ছাড়পত্র পেয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু দলের একজন সিনিয়র ক্রিকেটার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে আরো বেশিদিন স্ত্রীকে সঙ্গে রাখার অনুরোধ জানান। তবে সে আবেদন খারিজ হওয়া সত্ত্বেও স্ত্রীকে নিজের সঙ্গে হোটেলে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে এক জ্যেষ্ঠ ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে।
গত ৩ মে দলের এক ক্রিকেটার বোর্ডের বেঁধে দেওয়া সময়ের আরো আগে থেকে স্ত্রীকে সঙ্গে রাখার আবেদন জানান।। কিন্তু ওই সিনিয়র ক্রিকেটারের আবেদন খারিজ করে দেয় বোর্ডের প্রশাসক কমিটি। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, বিসিসিআইর নিয়ম অনুযায়ী ওই আবেদন মানা সম্ভব নয়। কিন্তু কমিটির সিদ্ধান্ত পাত্তা দেননি ওই ক্রিকেটার। গোটা বিশ্বকাপ, অর্থাৎ সাত সপ্তাহ ধরে টিম হোটেলেই সস্ত্রীক থেকেছেন ওই ক্রিকেটার। দলের সিনিয়র সদস্য হওয়ায় অন্য কোনো সদস্যও টুঁ শব্দ করেননি।
কিন্তু বিশ্বকাপ শেষ হওয়ার পর এ বিষয়টি নিয়ে কথা উঠেছে। আবেদন খারিজ হওয়ার পরও কীভাবে স্ত্রীকে হোটেলে রেখে দিলেন এবং টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। একই সঙ্গে মানা করার পরও নিয়মভাঙা ভালো চোখে দেখছে না বোর্ডের প্রশাসক কমিটি। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ওই ক্রিকেটারের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হতে পারে। এমনকি সন্তোষজনক ব্যাখ্যা না পেলে তাঁকে শাস্তিও দেওয়া হতে পারে বলে জানিয়েছে বিসিসিআইর একটি সূত্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button