খেলা

নিষিদ্ধ হলেন মেসি, জরিমানাও গুনতে হচ্ছে!

সদ্য সমাপ্ত কোপা আমেরিকা কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। চিলির ডিফেন্ডার গ্যারি মেডেলের সঙ্গে সংঘর্ষে জড়ানোর মাঠে এই শাস্তি পান তিনি। এবার আরো বড় শাস্তি পেলেন এই আর্জেন্টাইন তারকা। জাতীয় দলের হয়ে এক ম্যাচ নিষিদ্ধ হলেন তিনি। আর্জেন্টিনার অধিনায়ক শুধু নিষিদ্ধই হননি, দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন তাঁকে দেড় হাজার মার্কিন ডলার জরিমানা করেছে।
এদিকে এই টুর্নামেন্টের আয়োজক দেশ ব্রাজিলের কাছে শেষ চারের লড়াইয়ে হেরে যায় আর্জেন্টিনা। এরপরেই ক্ষোভ উগরে দেন এই তারকা। সংগঠনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন আর্জেন্টিনার রাজপুত্র। শুধু তাই নয়, ব্রাজিলই যে কোপায় চ্যাম্পিয়ন হবে, সেটা পূর্বনির্ধারিতই ছিল বলেও মন্তব্য করেছিলেন তিনি। অবশ্য মেসির মন্তব্য গ্রহণযোগ্য নয় বলে উড়িয়ে দিয়েছে আয়োজক কমিটি। কিন্তু তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়নি তারা।
এদিকে এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় ২০২২ বিশ্বকাপের বাছাইয়ের প্রথম ম্যাচে মেসি মাঠে নামতে পারবেন না।
চিলি ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও দেখা যায়নি মেসিকে। জানা গিয়েছিল, রেফরিংয়ের মান নিয়ে তিনি এতটাই ক্ষুব্ধ ছিলেন যে ড্রেসিংরুমের বাইরেও বের হননি। সতীর্থ ফুটবলাররা তৃতীয় হওয়ার পুরস্কার নিতে হাজির ছিলেন।
পরে মেসি সংবাদ সম্মেলনে মুখ খুলেছিলেন। তিনি বলেন, ‘দুর্নীতির অংশ হতে না চাওয়ায় এবং সম্মানহানিকর কোনো বিষয়ে না থাকার জন্যই পুরস্কার নিতে যাইনি। বাজে রেফারিং আমাদের ফাইনালে উঠতে দেয়নি। কোনো সন্দেহ নেই, ব্রাজিল এবারের চ্যাম্পিয়ন। আগে থেকেই ঠিক হয়ে রয়েছে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করা হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button