রাজনীতি

নির্বাচন না হওয়ার আশঙ্কা আছে: ড. কামাল

আসন্ন একাদশ জাতীয় নির্বাচন হবে কী হবে না তা নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন। রবিবার রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ড. কামাল হোসেন বলেন, ‘আমরা মাঠে টিকে থাকতে পারবো। টিকে না থাকার কোনও প্রশ্নই আসে না। আমরা তো মাঠ ছাড়িনি। কিন্তু, কীভাবে আছি, তাও আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ওপর হামলা ও গুলি করা হচ্ছে। প্রার্থীদের গ্রেফতার করা হচ্ছে। এই অবস্থায় এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া তো দূরের কথা, নির্বাচনই হবে কী হবে না; তা নিয়ে আশঙ্কা আছে।’
তিনি আরও বলেন, ‘আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য খুব চেষ্টা করে যাচ্ছি। এক্ষেত্রে মিডিয়ারও বিশেষ ভূমিকা রয়েছে। ভোটাররা যেন স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য বাধা সৃষ্টিকারীদের শনাক্তের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button