নিরাপদ মাছে ভরবো দেশ তৃতীয় বার শ্রেষ্ঠ আলী আহম্মেদ মিয়াজি
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে সনদপত্র ও সম্মাননা স্মারক ক্রেস্ট গ্রহণ করেন হাজ্বী আলী আহম্মেদ মিয়াজি । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তি যোদ্ধা হাজ্বী আ ক ম বাহাউদ্দিন বাহার মাননীয় সংসদ সদস্য ৬ কুমিল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রিয়াল এডমিরাল আবু তাহের প্রশাসক কুমিল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান এড,আমিনুল ইসলাম টুটুল, উক্ত অনুষ্টানে সভাপতির দায়িত্ব পালন করেন জনাব মোহাম্মদ কামরুল হাসান জেলা প্রশাসক কুমিল্লা। আয়োজিত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছেন কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তা জনাব শরিফ উদ্দিন দাউদকান্দি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাবা সাবিনা ইয়াসমিন চৌধুরী। সংশ্লিষ্ঠ সকলকে কে অসংখ্য ধন্যবাদ জানিয়ে হাজ্বী মোঃ আলী আহম্মেদ মিয়াজি বলেন, আমাকে তৃতীয় বারের মতো মৎস্য উৎপাদন এ কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মৎস্য চাষি মনোনীত করায়। দাউদকান্দি প্লাবন ভুমির মডেল এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।




