slider

নিরাপদ চিকিৎসা চাই দাউদকান্দি শাখার কমিটি, সভাপতি সুমন-সম্পাদক তৌফিক

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: গতকাল বিকেলে দাউদকান্দি উপজেলার গৌরীপুর নসু ডাক্তার বাড়ি পূর্ণতা প্লাজার তৃতীয় তলায় ফিউচার আইসিটি স্কুল মিলনায়তনে নিরাপদ চিকিৎসা চাই দাউদকান্দি উপজেলা কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় শফিউল বাশার সুমনকে সভাপতি মোঃ তৌফিকুল ইসলাম রুবেলকে সাধারণ সম্পাদক ও মোঃ ইব্রাহিম সরকার রাসেল কে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি ও নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লা জেলার সভাপতি মোঃ আলী আশরাফ খান। সাংগঠনিক সম্পাদক মোঃ নুর নবীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাউদকান্দি প্রেসক্লাবের সহসভাপতি মোঃ হানিফ খান, সংগঠনের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, জেলার সাধারণ সম্পাদক হালিম সৈকত, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এখলাস মুন্সি, দপ্তর সম্পাদক মোঃ তৈয়ব আলী, ডা.কাওসার খান সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। প্রকৃত ডাক্তার ও চিকিৎসা সেবা প্রতিষ্ঠানকে এই সংগঠন সহযোগিতা এবং ভুয়া ডাক্তার ও প্রতিষ্ঠান থেকে সবাইকে সতর্ক থাকতে নেতৃবৃন্দ পরামর্শ দিয়েছেন। নবাগত কমিটির সকলকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button