sliderস্থানিয়

নিয়ামতপুরে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সচেতনতামূলক সভা

‎নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধ: আসন্ন ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে বিক্রয় নিশ্চিত করতে নওগাঁর নিয়ামতপুরে এক সচেতনতামূলক সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
‎শনিবার (২৩ মে ২০২৬ ) উপজেলা পরিষদ সভাকক্ষে নিয়ামতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শেদা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম,কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম,প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল আল মামুন, সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, কোরবানির পশুর চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। সঠিকভাবে সংরক্ষণ না করায় প্রতি বছর অনেক চামড়া নষ্ট হয়ে যায়। তাই চামড়ায় পর্যাপ্ত লবণ ব্যবহার, পরিষ্কার স্থানে সংরক্ষণ এবং দ্রুত বিক্রয়ের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

এসময় প্রশিক্ষণে চামড়া সংরক্ষণের বিভিন্ন কৌশল, লবণের সঠিক ব্যবহার এবং বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button