sliderস্থানিয়

নিয়ামতপুরে কৃষি অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দিন ব্যাপি পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। ২ জুন বেলা ১০টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স রুমে ২০২৪-২০২৫ অর্থ বছরের রবি মৌসুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রেশন ইন্টারপ্রেনরসিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ এর (পার্টনার) আওতায় এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মুর্শিদা খাতুনের সভাপতিত্বে পার্টনার কংগ্রেসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ রেজাউল করিম।

নিয়ামতপুর উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সাফিউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ কামরুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা সমবায় অফিসার রেজাউল করিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামসুজ্জোহা, উপজেলা বিআরডিবি অফিসার হাবিবুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা।

অনুষ্ঠানে কৃষি বিষয়ক বিভিন্ন মাঠ স্কুলের ছাত্র/ছাত্র, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button