slider

নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে হয়েছে …..রসিক মেয়র মোস্তফা

রংপুর ব্যুরোঃ লাগামহীনভাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির পাওয়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। জনগণ কোন কিছু ক্রয় করতে পারছে না, তাদের জীবনমান আজ অনেক নিছে নেমে এসেছে। বিভিন্ন দফতরের এমপি, মন্ত্রীরা এসি রুমে বসবাস করে নিম্ন আয়ের লোকদের অবস্থান সম্পর্কে বুঝতে পারছেনা। মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু কতিপয় কিছু ব্যক্তির জন্য মানুষ আজ রাস্তায় নামছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন আপনি নিজেই পদক্ষেপ গ্রহন করুন এবং আপনার উন্নয়নের ধারা অব্যাহত রাখুন।
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে জেলা ও মহানগর জাতীয় পার্টির আয়োজিত মানববন্ধনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর সভাপতি এবং রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
মানববন্ধনে মেয়র আরো বলেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম না কমলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো, আমরা চাই বাংলার জনগণ দু’বেলা দু’মুঠো খেয়ে বেঁচে থাক। খাবারের অভাবে রাস্তায় যেন কোন মানুষকে নামতে না হয়। আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী পদক্ষেপ নিলেই দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে।
জাতীয় পাটির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক মোঃ এস.এম ইয়াসির এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যদের বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আজমল হোসেন লেবু, রংপুর মহানগর জাতীয় পার্টির যূগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য ও রংপুর জেলা যুব সংহতির সভাপতি মোঃ হাসানুজ্জামান নাজিম, জাপার কেন্দ্রীয় সদস্য আব্দুর রহিম বাবলু, সদর উপজেলা জাপা নেতা রুহুল আমীন লিটন, ১৬নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মোঃ সেকেন্দার আলী, ২৮নং ওয়ার্ডের সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ মঈন উদ্দিন আহমেদ টিটু, ৩০ নং ওয়ার্ডের সভাপতি কাজী রবি, ১৮নং ওয়ার্ডের সভাপতি পল্লব, ২৭ নং ওয়ার্ডের সভাপতি টিপু সুলতান, রংপুর সদরের ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর আহবায়ক মোঃ ফারুক মন্ডল, সদস্য সচিব মাহাবুব, জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলার সভাপতি আরিফ হোসেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরিফ আলী, জাতীয় তরুণ পার্টি রংপুর জেলার আহবায়ক মোঃ শায়েখ রিমন, সদস্য সচিব আমিনুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
উল্ল্যখ্য, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে চাল, ডাল, তেল, গ্যাসসহ সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুওে জেলা ও মহানগর জাতীয় পার্টির মানববন্ধন কর্মসূচি পালন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button