slider

নিজের সম্মানির টাকা মসজিদের ঈমাম মুয়াজ্জিনদের দিলেন বাঘাইছড়ির পৌর মেয়র

বাঘাইছড়ি প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন মসজিদ, মন্দির ও বিহারের ধর্মীয় গুরু ঈমাম মুয়াজ্জিন এবং ভান্তেদের মাঝে ঈদ উপহার নগদ অর্থ সহায়তা প্রদান করেছে রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন । পৌর এলাকার মসজিদ ও মন্দিরের ৪৭ জন ধর্মীয় গুরুর মাঝে ১৫০০ টাকা করে ৭০ হাজার ৫ শত টাকা বিলিয়ে দেন মেয়র । ২৫ জুন রবিবার সকাল ১১ ঘটিকায় বাঘাইছড়ি পৌরসভা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব নগদ অর্থ সহায়তা প্রদান করেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা। এসময় জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি দীলিপ কুমার দাশ, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন, ও উপজেলা পরিষদ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা সহ ৪৭ জন ধর্মীয় গুরু ঈমাম মুয়াজ্জিন উপস্থিত ছিলেন। এসময় বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন বলেন ঈমাম মুয়াজ্জিন ও ধর্মীয় গুরুদের প্রতি সম্মান দেখাতে তিনি তার নিজের সম্মানির সব টাকা বিলিয়ে দিয়েছেন এই কাজে বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তারও আর্থিক ভাবে সার্বিক সহযোগীতা করেছেন। পরে দেশবাসীর কল্যাণে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button