আন্তর্জাতিক সংবাদশিরোনাম

নিজেকে করোনামুক্ত দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাস (কভিড-১৯) থেকে সেরে ওঠার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি নির্বাচনী লড়াইয়ে শামিল হতে প্রস্তুত বলেও জানান।
শনিবার প্রেসিডেন্টের চিকিৎসকরা অন্য কাউকে সংক্রমিত করার ঝুঁকিতে ট্রাম্প নেই এ কথা ঘোষণা করেন এবং একই সঙ্গে নির্বাচনী প্রচারণায় তাকে ফিরে যাওয়ারও অনুমোদন দেন।
এরপর স্থানীয় সময় রবিবার ট্রাম্প নিজেকে করোনামুক্ত দাবি করেন। যদিও চিকিৎসকরা তাকে এখনো ভাইরাসমুক্ত ঘোষণা করেননি। এছাড়া ট্রাম্প নিজে যে দাবি করেছেন তা প্রমাণিতও নয়।
ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ‘মনে হচ্ছে আমি সেরে উঠেছি। করোনা প্রতিরোধী হয়েছি। হতে পারে এটি দীর্ঘসময় কিংবা স্বল্পসময়ের জন্য। হতে পারে সারা জীবনের জন্য। কিন্তু আমি সুস্থ।’
প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে খোঁচা দিয়ে তিনি আরও বলেন, ‘এখন আপনারা এমন একজন প্রেসিডেন্ট পেলেন, যাকে বিরোধীর মতো বেসমেন্ট লুকিয়ে থাকতে হবে না।’
উল্লেখ্য, নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন করোনা শুরুর প্রথমদিকে নানা ধরনের সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করায় ট্রাম্প তার তীব্র সমালোচনা করে বাইডেনকে ‘স্লিপি জো’ ডাকতেন এবং বলতেন, তিনি করোনার ভয়ে বেসমেন্টে লুকিয়ে আছেন।
তবে বর্তমানে বাইডেন আসন্ন নির্বাচনী প্রচারণা নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছেন।
এদিকে সেরে ওঠার দাবি করা নিয়ে ট্রাম্পের রবিবারের টুইটটি সরিয়ে ফেলেছে টুইটার কোম্পানি। তাদের দাবি, পোস্টটি ক্ষতিকর সম্ভাব্য ভুল তথ্য সরবরাহ করছে যা বিভ্রান্তিকর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button