sliderস্থানিয়

নিখোঁজের ৫০ দিন পর খোজ মিলেছে স্কুল ছাত্রী সুমাইয়ার

রাসেল আহমেদ, সাটুরিয়া প্রতিনিধি :মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ খাশের চর এলাকার সুমাইয়া কলেজে ভর্তির জন্য বাজারে এসে নিখোঁজ হয়।

গত ১৪ আগস্ট একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করার জন্য হরগজ বাজারে আসেন সুমাইয়া। তারপর থেকে নিখোঁজ। এ ব্যাপারে সাটুরিয়া থানায় অভিযোগ করেও মেয়ে উদ্ধার না হওয়ায় মেয়ের বাবা মিজানুর রহমান ২৯ সেপ্টেম্বর সাটুরিয়া ডাক বাংলোয় সংবাদ সম্মেলন করে বিষয়টি জানায়, খবর প্রকাশের পর গত ৪ অক্টোবর শনিবার রাতে নাটোর থেকে উদ্ধার করে। পাবনা জেলার কবির খানের পুত্র সাকিল খানের নাটোরের ভাড়া বাসা থেকে উদ্ধার করে।

সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মেয়েটিকে উদ্ধার করা হয়। চার মাস আগে বাবা মেয়েকে মোবাইল কিনে দেয়। সেই মোবাইলে পাবনা জেলার সাকিলের সঙ্গে প্রেমের সখ্যতা গড়ে উঠে তারপর কাউকে কিছু না বলে চলে যায়। মোবাইল ফোনটি বন্ধ থাকায় আমাদের খুঁজে পেতে দেরী হয়। বাবা মাকে ফোন করে জানায় আমার খোঁজ নিও না আমি ভাল আছি। তারপর থেকে ফোন বন্ধ। তারা তদন্ত কাজে পরিপূর্ণ সহযোগিতা করেনি। সহযোগিতা করলে এত দেরী হতো না। মেয়েকে উদ্ধার করে বাবা মায়ের হেফাজতে দেওয়ার প্রক্রিয়া চলমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button