
শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা : নিখোঁজের তিন পর
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকায় পদ্মা নদী থেকে আব্দুর রহিম (৩৫) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। পরে ওই ব্যাক্তির পরিচয় নিশ্চিত করে তার পরিবারের কাছে পৌচ্ছে দেয়। নিহত আব্দুর রহিম শিবগঞ্জ উপজেলার দূলভপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা গ্রামের আকম উদ্দিনের ছেলে। আব্দুর রহিম গত শনিবার থেকে নিখোঁজ ছিলো।
স্থানীয়রা জানান,ভারতের সীমান্ত পেরিয়ে গরু আনা নেওয়ার পথে পদ্মা নদীতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
দূলভপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহযোগিতায় আব্দুর রহিমের মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার করে তার স্বজনরা,। সে কয়েকদিন থেকে নিখোঁজ ছিলো, কেউ বলছে সে অবৈধভাবে ভারতে অনুপ্রেবেশের সময় বিএসএফের কাছে আটক হয়েছিলো, আজ তার মরদেহ নদীতে পেয়েছে স্থানীয়রা। মাঝে মধ্যেই আমাদের সীমান্তবর্তী এলাকায় এ ধরনের ঘটনা ঘটতেই আছে। তিনি আরো বলেন।বিজিবির সদস্যদেরএত কঠোর নজরদারীর পর কিভাবে তারা অবৈধ ভাবে ভারতে প্রবেশ করতে পারে?
এ বিষয়ে, চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, আমরাও বিষয়টি শুনেছি, তবে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে আমাদের কিছু জানানো হয়নি, আমরা খোঁজ খবর নিচ্ছি, সত্যতা পেলে আপনাদের (গনমাধ্যমকর্মী) জানাব। উল্লখ্য সাম্প্রতিক কালে আব্দুর রহিমের ভাই ইব্রাহিম একই ভাবে অবৈধ ভাবে গরু আনতে গিয়ে নিখোঁজের কয়েকদিন পর পদ্মা নদী হতে তার লাশ উদ্ধার করা হয়েছিল বলে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন জানান।




