আন্তর্জাতিক সংবাদশিরোনাম

নিউ ক্যালেডোনিয়ার স্বাধীনতা প্রশ্নে গণভোট আজ

ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা প্রশ্নে দ্বিতীয় বারের মতো গণভোট হচ্ছে নিউ ক্যালেডোনিয়াতে। দু’বছর আগে একবার এমন ভোট হয়েছিল। সে সময় শতকরা প্রায় ৫৭ ভাগ ভোটার স্বাধীনতার বিপক্ষে ভোট দিয়েছিলেন। ফলে স্বাধীনতার সেই উদ্যোগ ভেস্তে যায়। এরপর আজ রোববার দ্বিতীয়বার গণভোট হচ্ছে। যদি এবারও ভোটে স্বাধীনতার দাবি প্রত্যাখ্যাত হয় তাহলে তৃতীয়বার গণভোট হতে পারবে ২০২২ সালে। ওই ভূÑখন্ডে বসবাস করে দুই লাখ ৭৩ হাজার মানুষ। যদি তারা স্বাধীনতাকে বেছে নেয় তাহলে ফ্রান্সের কাছ থেকে যে ভর্তুকি পায় তারা তার ইতি ঘটবে।
উল্লেখ্য, এই ভর্তুকির পরিমাণ বার্ষিক ১৫০ কোটি ডলার। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
আজ রোববারের গণভোটে ভোট দেবেন রেজিস্টার্ড কমপক্ষে এক লাখ ৮০ হাজার ভোটার। এতে তাদের কাছে প্রশ্ন করা হচ্ছে- আপনি কি নিউ ক্যালেডোনিয়ার পূর্ণাঙ্গ সার্বভৌমত্ব চান এবং স্বাধীনতা চান? নিউ ক্যালেডোনিয়া আসলে একটি দ্বীপপুঞ্জ। বেশ কিছু দ্বীপ নিয়ে গড়ে উঠেছে। অস্ট্রেলিয়া থেকে ১২০০ কিলোমিটার পূর্বে এবং ফিজি থেকে ১৩৫০ কিলোমিটার পশ্চিমে এর অবস্থান। সেখানে এই ভোটের দিকে নজরদারি করছে জাতিসংঘ ও আঞ্চলিক পর্যাবেক্ষক সংস্থা প্যাসিফিক আইল্যান্ড ফোরাম। আল জাজিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button