আন্তর্জাতিক সংবাদশিরোনাম

নিউইয়র্কে ফার্মেসিতেই করোনার পরীক্ষা

যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক অঙ্গরাজ্যে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে,ইতিমধ্যে সেখানে মৃতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতে প্রাদুর্ভাব রোধে সেখানকার ফার্মেসিতে এখন থেকে করোনা স্টেট করা যাবে।
বিবিসি জানায়, নিউইয়র্ক স্টেট গভর্নর অ্যান্ড্রু কুওমো এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘অঙ্গরাজ্যের পাঁচ হাজার ফার্মেসি করোনা শনাক্তের পরীক্ষা করতে পারবে। তারা আশা করছেন, এর ফলে প্রতিদিন ৪০ হাজার টেস্ট করা সম্ভব হবে।’
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৯ লাখ ৩৯ হাজার নিশ্চিত রোগী পাওয়া গেছে। দেশটিতে মারা যাওয়া ৫৩ হাজার ৯৪৪ জনের এক-তৃতীয়াংশ নিউইয়র্কে মারা গেছেন।
শনিবার গভর্নর কুওমো ঘোষণা দেন যে, অ্যান্টিবডি স্ক্রিনিং আরও চারটি হাসপাতালে শুরু করা হবে। যে চিকিৎসা কর্মীরা সরাসরি চিকিৎসা সেবা দিচ্ছেন, তাদের দিয়ে এই কার্যক্রম শুরু হবে। ফার্মেসিগুলোও পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করতে পারবে।
কুওমো জানান, হাসপাতালগুলোয় রোগী ভর্তির হার কমতে শুরু করেছে। একে তিনি সংকট কেটে যাওয়ার লক্ষণ বলে বর্ণনা করেন। তারপরেও তিনি মানুষজনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এদিকে বিশেষজ্ঞদের সতর্কবাণী সত্ত্বেও শুক্রবার কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার অনুমতি দিয়েছে জর্জিয়া, ওকলাহোমা আর আলাস্কা রাজ্য। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ খুব তাড়াতাড়ি নেয়া হচ্ছে এবং আরেক দফা করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে।
মধ্য মার্চ নাগাদ দেশটিতে বেকারত্বের দাবি দুই কোটি ৬০ মানুষ পৌঁছেছে। ফলে অনেক রাজ্যের ওপর করোনাভাইরাসের কড়াকড়ি শিথিল করার চাপ তৈরি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button