slider

নিউইর্য়ক পুলিশে পদোন্নতি পেলেন বিয়ানীবাজারের মোহাম্মেদ হোসেন

আব্দুল করিম, বিয়ানীবাজার প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডিতে ) ডিটেক্টিভ ২য় গ্রেডে পদোন্নতি পেয়েছেন সিলেটের বিয়ানীবাজার থানার কৃতিসন্তান মোহাম্মদ হুসেইন ।
১ লা এপ্রিল প্রায় তিন শতাধিক পদোন্নতিপ্রাপ্তের মধ্যে ডিটেক্টিভ ২য় গ্রেডে পদে পদোন্নতি পান তিনি। স্থানীয় সময় শুক্রবার সকালে নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত পুলিশ হেড কোয়ার্টারের অডিটোরিয়ামে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে পদোন্নতির সনদ তুলে দেন বর্তমান পুলিশ কমিশনার কিসেন্ট সিওয়েল । বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপার) অন্যতম সদস্য এস.এম.হক জানান, ডিটেক্টিভ মোহাম্মদ হুসেইন (ইকবাল) সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুরার বাজার ইউনিয়নের আরিজখাটিলা গ্রামের আব্দুল খালেক এবং ইরা মতির ২য় পুত্র ।
তিনি ১৯৯০ সালে ছয় বছর বয়সে পরিবারসহ যুক্তরাষ্ট্রে চলে আসেন। ছাত্রজীবন থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। ২০০৩ সালে কৃতিত্বের সাথে হাইস্কুল পাস করেন । পরে তিনি ২০০৯ সালে নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটির লেম্যান কলেজ থেকে ইতিহাস বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button