sliderস্থানিয়

নালিতাবাড়ীতে ২৯৭ বোতল ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: চোরাই পথে আনা ২৯৭ বোতল ভারতীয় মদসহ একটি প্রিমো প্রাইভেটকার জব্দ করেছে নালিতাবাড়ী থানার টহলে থাকা পুলিশ টিম।
শুক্রবার (৮ আগস্ট) দিবাগত মধ্যরাতে পাচারকালে শহরের ঢাকা বাস স্টেশন এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ জব্দ করা হয়। তবে টহলরত পুলিশের গাড়ি দেখে আগেই প্রাইভেটকারটি রেখে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা ।

পুলিশ জানায়, চোরাচালান রোধে রাত্রীকালীন নিয়মিত টহলের অংশ হিসেবে ঢাকা-নালিতাবাড়ী মহাসড়ক পথে পুলিশের পিকআপ নালিতাবাড়ী শহরের দিকে আসছিল। রাত সোয়া একটার দিকে ঢাকা বাস স্টেশনের দক্ষিণ পাশে আসা মাত্রই ঢাকাগামী একটি প্রাইভেটকার পুলিশের পিকআপ দেখে রাস্তার পাশে থাকা বাড়ির সামনে প্রাইভেটকারটি রেখে দ্রুত পেছনের জলাভূমি দিয়ে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। এসময় পুলিশের সন্দেহ হলে প্রাইভেটকারে তল্লাসী চালীয়ে প্রাইভেটকার থেকে ১১ বস্তা ম্যাজিক মোমেন্ট,ইম্পেরেয়াল ব্ল, ম্যাগডুয়েলস ও রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের ভারতীয় ২৯৭ বোতল মদ পাওয়া যায়। পরে পুলিশ প্রাইভেটকারসহ ওইসব মদ জব্দ করে থানা হেফাজতে নেয়। এসবের বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, জড়িতদের সনাক্ত ও গ্রেফতার করতে কাজ চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button