sliderস্থানিয়

নালিতাবাড়ীতে বিএনপি নেতার উপর আওয়ামী নেতার সন্ত্রাসী হামলা 

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে পুর্বশত্রুতার জেরধরে পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আব্দুল বারেকের উপর ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। তার প্রতিবাদে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

রবিবার (১৫ জুন) বিকেলে উপজেলার বারামারী বাজারের চৌরাস্তা মোড়ে পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণ এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নালিতাবাড়ী শহর বিএনপির যুগ্ম আহবায়ক আলী আকবর চান্দু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ওজায়েজ মোহাম্মদ কালিমোল্লাহ টুকন, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক উমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আনছারুল ইসলাম, জেলা শ্রমিকদল নেতা শাহাজুল হক, রবিউল আলম ইউসুফ, আহত প্রচার সম্পাদক আব্দুল বারেক, সহ প্রচার সম্পাদক আনছার আলী, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি রেজাউল মুন্সি, ওয়ার্ড বিএনপির সভাপতি মনসুর আলী, আহসান হাবিব, সুজা উদ্দিন প্রমুখ। বক্তাগণ গত মঙ্গলবার (১০ জুন) রাতে উপজেলার বারোয়ামারী বাজারে পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আব্দুল বারেকের ব্যবসা প্রতিষ্ঠান ওয়ার্কশপে ইউনিয়নের আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে সন্ত্রাসীরা পূর্ব শত্রুতার জেরধরে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে অতর্কিতভাবে হামলা করে। একইসাথে আব্দুল বারেককে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আহত আব্দুল বারেক বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার ৬ দিনেও মামলার এজাহার নামীয় আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে তারা ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button