নারী নিয়ে ক্যানালে আটকে পড়া প্রধান শিক্ষককের ভিডিও ভাসছে ফেসবুকে

মানিকগঞ্জ প্রতিনিধি: ফেসবুকে ভাসছে রাতের আধারে ঝোঁপ জঙ্গলের পাশে নারী নিয়ে ধরা পড়া প্রধান শিক্ষকের ভিডিও। মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরীর নিকটে জোকা নামক স্থানের ক্যানালে রাতের আধারে এক নারীকে নিয়ে অনৈতিক কর্মকান্ডের সময় বালিয়াখোড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক মিয়াকে স্থানীয় লোকজন আটক করে গণধোলাই দেওয়ার ঘটনা ঘটেছে। পরে ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।
এতে ফেসবুক পেইজের কমেন্টসের মাধ্যমে এবং স্থানীয় লোকজন ঐ প্রধান শিক্ষকের এমন অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ ও শাস্তি দাবী করা হচ্ছে। স্থানীয় লোকজন বলছেন শুনশান নিঝুম রাস্তার দুই পাশে সারিসারি গাছপালার ঐ ঝোঁপঝাড়ে দিনের বেলাতেও মানুষ তেমনটা যায় না। রাত আটটার দিকে এক নারীকে মোটর সাইকেলে করে নিয়ে যাওয়ার পর সন্দেহ হলে অনেক্ষন পর তাদেরকে আটক করা হয়। এ সময় কয়েকজন যুবক মোটর বাইকেলের চাবি নেওয়ার চেষ্টা করে। একজন প্রধান শিক্ষক সম্মানি ব্যক্তি বিবেচনায় তাকে পরে ছেড়ে দেওয়া হয়। এদিকে প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক মিয়ার সাথে কথা বলে জানা গেছে, তার সাথে থাকা নারীর নাম শারমিন। তিনি একজন গার্মেন্টস কর্মী। তার বাড়ি দ্বিমূখা গ্রামে। এ বিষয়ে তার
বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা অস্বীকার করে তিনি বলেন এ ঘটনাটি একেবারেই ভিত্তিহীন। তিনি ঐ গার্মেন্টস কর্মী নারীকে তার বাড়ির দিকে পৌছে দেওয়ার জন্য গিয়েছিলেন।




