Uncategorized
নারী ও শিশু নির্যাতন রোধে সোনিয়া ফাউন্ডেশনের মানববন্ধন

টাঙ্গাইল : সাম্প্রতিককালে দেশে নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন এবং সকল ধরনের যৌন সহিংসতা ভয়াবহ আকার ধারন করেছে। ঘরে-বাইরে, রাস্তাঘাটে, যানবাহনে, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে নারীদের যৌন হয়রানি রোধ করার লক্ষ্যে গত বুধবার, টাঙ্গাইলের শহীদমিনারে মানববন্ধন ও সমাবেশ পালন করা হয়।
বুধবার সকালে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে স্বেচ্ছাসেবী, মানবাধিকার কর্মী, শিক্ষক, রাজনীতিবিদসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
এসময় সোনিয়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সোনিয়া আক্তার, মানব প্রগতি সংঘের প্রতিষ্ঠাতা মাহমুদা শেলী সহ অন্যান্য সদস্যরা নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের উপযুক্ত শাস্তি দাবি করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করেন।




