খেলা

নারী আইপিএল : বিকেলে মুখোমুখি সালমা-জাহানারা

উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ তথা নারী আইপিএলের উদ্বোধনী ম্যাচে সুপারনোভাকে ৫ উইকেটে হারিয়েছে গত আসরের রানার্সআপ ভেলোসিটি। ম্যাচটিতে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের তারকা পেসার জাহানারা আলম। নিয়েছেন দুই উইকেট।
জাহানারা ছাড়াও এবারের নারী আইপিএলে সুযোগ পেয়েছেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক সালমা খাতুন। তিনি খেলবেন ট্রেইলব্ল্যাজার্সের হয়ে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাদের প্রথম ম্যাচ। যেখানে প্রতিপক্ষ ভেলোসিটি। অর্থাৎ প্রথম ম্যাচেই জাহানারার মুখোমুখি হচ্ছেন সালমা।
শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করা হবে গাজী টিভির পর্দায়।
ট্রেইলব্ল্যাজার্স স্কোয়াড
স্মৃতি মান্ধানা (অধিনায়ক), দিপ্তী শর্মা (সহ-অধিনায়ক), পুনম রাউত, রিচা ঘোষ, ডি হেমালাথা, নুজহাত পারভিন (উইকেটরক্ষক), রাজেশ্বরী গায়কোয়ার, হারলিন দেওল, ঝুলন গোস্বামী, সিমরান দিল বাহাদুর, সালমা খাতুন, সোফি একস্লেস্টোন, নাত্থাকান চানথাম, দেবেন্দ্র ডটিন এবং কাশভি গৌতম।
ভেলোসিটি স্কোয়াড
মিথালি রাজ (অধিনায়ক), ভেদা কৃষ্ণামুর্থি (সহ-অধিনায়ক) শেফালি ভার্মা (উইকেটরক্ষক), একতা বিশট, মানসি জোশি, শিখা পান্ডে, দেবিকা বৈদ্য, শুশ্রী দিব্যদর্শিনী, মানালি দক্ষিণী, লেই কাসপেরেক, ড্যানিয়েল ওয়েট, সুন লুস, জাহানারা আলম এবং এম আনাঘা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button