sliderস্থানিয়

নানিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির নানিয়ারচর বাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রম এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬-এর অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর পেয়ারা বেগম এবং নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ অংশ নেন।
অভিযান চলাকালে বাজারের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাজারের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, বাড়িঘর ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।কর্মসূচিতে ডেঙ্গুর বিস্তার রোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষ করে বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও অন্যান্য স্থানে পানি জমতে না দেওয়ার বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়।

সংশ্লিষ্টরা মনে করেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু একদিনের অভিযান যথেষ্ট নয়; বরং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নানিয়ারচরকে পরিচ্ছন্ন ও ডেঙ্গুর ঝুঁকিমুক্ত রাখতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button