বিবিধশিরোনাম

নাদিয়ার মন্তব্যে বাংলাদেশীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

বাংলাদেশী বংশোদ্ভূত নাদিয়া হুসেইন ব্রিটেনে বেশ পরিচিত নাম। ব্রিটেনের রানি এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেকেই এক নামে বাংলাদেশী বংশোদ্ভূত নাদিয়াকে চেনে।

কিন্তু বাংলাদেশে এই নাম তেমন একটা পরিচিত নয়।

২০১৫ সালে ‘গ্রেট ব্রিটিশ বেক অফ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নাদিয়া হুসেইন।

ব্রিটেনে রানীর ৯০তম জন্মদিনের কেক বানিয়েছিলেন তিনি।

কয়েকদিন আগে ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে নাদিয়া বলেন বাংলাদেশে চেয়ারে বসে খাওয়ার কোন সংস্কৃতি ছিলনা।

তার বাবা সে ঐতিহ্য ধরে রাখতে চেয়েছিলেন বলে তাদের বাসায় কখনো ডাইনিং টেবিল (খাবারের টেবিল) ছিলনা।

নাদিয়া আরো মন্তব্য করেন বাংলাদেশী খাবারের পরে কখনো ডেসার্টের সংস্কৃতি ছিলনা।

নাদিয়া হুসেইনের এ মন্তব্যে অনেকের মাঝে ক্ষোভ তৈরি করেছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে অনেকে এ বিষয়টিতে তাদের ক্ষোভ প্রকাশ করছেন।

কেউ কেউ বলছেন বাংলাদেশী বংশোদ্ভূত হয়ে নাদিয়া বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে পুরোপুরি ধারণা না নিয়েই এ ধরনের মন্তব্য করেছেন।

অনেকে বলছেন এ ধরনের মন্তব্যে বাংলাদেশী হিসেবে তারা ‘অপমানিত’ বোধ করছেন।

নাদিয়া হুসেইনের বাবা বাংলাদেশের সিলেট থেকে লুটনে গিয়ে স্থায়ী হয়েছেন।

ফেসবুকে শাহানা সিদ্দিকী লিখেছেন মূল খাবারের পরে ডেসার্টের যে সংস্কৃতি সেটি সিলেটে বেশ ভালোভাবেই আছে। এক্ষেত্রে ‘চালের ফিরনির’ কথা উল্লেখ করেন শাহানা সিদ্দিকী।

ফেসবুকে ফারহানা রহমান মন্তব্য করেছেন বাংলাদেশ নিয়ে বলার আগে বাংলাদেশের খাবারে সম্পর্কে নাদিয়ার কিছুটা গবেষণা করা উচিত ছিল।

বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button