slider

নাটোর-১ আসনে আওয়ামীলীগের এমপি প্রার্থী হতেচাই-আতিক

নাটোর প্রতিনিধি : আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষণা দিলেন আতিকুল হক আতিক। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় এমপি প্রার্থী হতে চাই । তিনি রাজশাহী বিশ্বদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক স¤পাদক,বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক স¤পাদক ও বর্তমান কৃষি ও সমবায়বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য সহনাটোর জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক স¤পাদক এর দায়িত্বে আছেন। লালপুর প্রিতি সিনেমাহল মার্কেটে অবস্থিত তার নিজস্ব অফিসকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদেরসহ জাতীয় চার নেতা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আতিকুল হক আতিক লিখিত বক্তব্য শুরু করেন। তিনি আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে,তার নির্বাচনী এলাকায় কৃষিবিশ্ববিদ্যালয়,ইকোনোমিক জোন স্থাপন,নর্থ বেঙ্গল সুগারমিল¯ লিমিটেডকে আধুনিকায়ন,দুই উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনসহ এলাকার কাঁচা রাস্তা পাকাকরণ এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দেন। এছাড়া বাংলাদেশের বিনির্মাণে সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষে করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button