slider

নাটোর চিনিকলে তিন দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাটোর প্রতিনিধি : র্গ্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের শতভাগ বকেয়া পরিশোধসহ তিন দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাটোর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ। আজ রবিবার বেলা ১২ টার দিকে নাটোর চিনিকল প্রাঙ্গনে তারা বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল শেষে তারা চিনিকল গেট এলাকায় এক সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন নাটোর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তা কলাণ পরিষদের সভাপতি আলাউদ্দিন প্রামানিক, সাধারণ স¤পাদক আবু রায়হান ভুলু,চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আলী, সাধারণ স¤পাদক সাইফুল ইসলাম, আখ চাষী নেতা ময়েজ উদ্দিনসহ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন,নাটোর চিনিকলের অবসরপ্রাপ্ত প্রায় ৪৩০ জন শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তা ২০১৪ সাল থেকে প্রাপ্য র্গ্যাচুইটি বাবদ ৩৪ কোটি টাকা ও ৩০০ জনের প্রভিডেন্ট ফান্ডের টাকা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। বিনা চিকিৎসায় ইতিমধ্যে অনেকেই মারা গেছেন। অনেকে জটিল রোগে ভুগছেন এবং ছেলেমেয়েদের লোখাপড়া বন্ধ হয়ে গেছে।এই পরিস্থিতি বিবেচনা করে অতি দ্রত তাদের প্রাপ্য র্গ্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের বকেয় টাকা প্রদানের দাবী জানান বক্তারা।
সমাবেশ শেষে তারা তাদের তিন দফা দাবী সম্বলিত স্মারকলিপি নাটোর চিনিকলের জিএম প্রশাসন আনোয়ার আলীর হাতে প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button