slider

নাটোরে হিরোইন পাচার মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

নাটোর প্রতিনিধি : নাটোরে হিরোইন পাচার মামলায় বৃহস্পতিবার একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। নাটোরের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান এই রায় দেন। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত মোঃ রাকিবুল ইসলাম ওরফে রাকিব (৪৪) চাপাইনবাবগঞ্জ সদরের শুকনা পাড়ার মৃত নূর মোহাম্মেদর ছেলে। আদালত ও মামলা সূত্রে জানা গেছে.২০২১ সালের ১১জুন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার গুরুদাসপুর থানা পুলিশ বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজায় চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকা গামী হানিফ পরিবহনে তল্লাসী চালায়। এসময় ৭৪গ্রাম হিরোইনসহ দন্ডপ্রাপ্ত মোঃ রাকিবুল ইসলাম ওরফে রাকিবকে আটক করে। পরে গুরুদাসপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। সাক্ষ্য প্রমান শেষে বিচারক বৃহস্পতিবার তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করে। দন্ডপ্রাপ্ত রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তার হাজতবাসেরদিন গুলো যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের মেয়াদ থেকে বাদ যাবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button