slider

নাটোরে সিগারেট ধরাতে না পেরে চালককে বেধড়ক পেটালেন যাত্রী

নাটোর প্রতিনিধি : নাটোরে সিগারেট ধরাতে না পেরে সিএনজিচালিত অটোরিকশা চালককে বেধড়ক পেটালো এক যাত্রী। আর চালকের চিৎকার-চেঁচামেচিতে স্থানীয় জনতা এসে গণপিটুনি দিয়ে পুলিশে দিলো ওই যাত্রীকে।
ঘটনাটি ঘটেছে আজ রোববার (২৭ মার্চ) সকালে উপজেলার পালিদহ এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঈশ্বরদী থেকে পারভেজ নামে এক যাত্রী সিএনজি অটোরিকশায় লালপুরে আসছিল। পথে সিগারেট ধরানোর জন্য অটোরিকশা চালক আমিরুলের কাছে লাইটার চায় যাত্রী পারভেজ। আমিরুল সিগারেট খায় না তাই তার কাছে লাইটার ছিল না। সিগারেটের নেশায় ধূমপান করতে না পেরে উত্তেজিত হয়ে পড়ে পারভেজ। এসময় নেশাখোর ওই যাত্রী গালিগালাজের এক পর্যায়ে পেছন থেকে লোহার রড দিয়ে আঘাত করে চালক আমিরুলকে। এ সময় চালকের চিৎকার-চেঁচামেচিতে স্থানীয়রা এগিয়ে এসে গণপিটুনি দিয়ে পুলিশে তুলে দেয় যাত্রী পারভেজকে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার উজ জামান জানান, সিএনজি চালক লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে এছাড়া পারভেজ নামে ওই যাত্রীই পুলিশি হেফাজতে রয়েছে। আমরা এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button